বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম। তিনি বলেন, “জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির নামে নির্বাচনকে বিলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে। অথচ দেশের মানুষ ঘোষিত ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে।”
তিনি আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় ওলামা দলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে পাড়া-মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সংগঠিত হয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহবায়ক আলহাজ্ব শেখ হেমায়েত উদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জি. এ.টি.এম আকরাম হোসেন তালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম,জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোজাফফর রহমান আলম,জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির,আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান,পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী,সদর থানা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক,জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল তরফদার (লেওয়াজ)।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
