৫ই আগস্টের পরে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা প্রতিনিয়ত অফিসিয়ালি টর্চারিং করছে
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকের ২০১৭ এর পরে যারা নিয়োগ পেয়েছিল, ৫ই আগস্টের পরে ইসলামী ব্যাংক তাদের অনেককেই চাকরি চ্যুত করেছে। আর যাদেরকে করা হয়নি তাদেরকে ব্যাংকের কর্মকর্তারা অফিসিয়ালি প্রতিনিয়ত টর্চারিং করছে। এই টর্চারিং এর মাধ্যমে কাউকে পাঠিয়েছে বান্দরবান মহিলা অথবা পুরুষ উভয়ই শিকার হচ্ছে টর্চারিং এর প্রতিনিয়ত কাউকে না কাউকে করা হচ্ছে চাকরি চ্যুত অথবা পাঠানো হচ্ছে এমন জায়গায় যেখান থেকে চাকরি করাও তার জন্য দুষ্কর হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে মানববন্ধন করে এই কথাগুলো বলেছেন চাকরি চ্যুত কিছু কর্মকর্তা-কর্মচারীরা। এবং চার পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য পরে শোনান, তাদের কথাগুলো হুবহু তুলে ধরা হলো।
সম্মানিত অভিবাবক ও চট্টলার আপামর জনসাধারন
বিষয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিভিন্ন শাখায় কর্মরত চট্টগ্রামের ৫৫০০ ও অধিক মজলুম কর্মকর্তা কর্মচারীর উপর বৈষম্যহীন নতুন বাংলাদেশে যে নতুনভাবে বৈষম্য ও জুলুম নির্যাতন চলতেছে তার প্রতিকার চেয়ে আবেদন।
আমাদের সাথে ঘটে যাওয়া অন্যায় সমূহ:-
বিগত ২০১৭ সালের ইসলামী ব্যাংকের পঠ পরিবর্তনের পর হতেই যারাই বছরে একাধিক প্রমোশন পেয়ে হাই অফিসিয়াল হয়েছেন জুলাই বিপ্লবের পর উনারাই নতুন বিল্পবী হয়ে চট্টগ্রামের সন্তানের উপর চড়াও হয়েছেন বেশি। ৫ই আগষ্ট পরবর্তী তারা মানব সম্পদ বিভাগের প্রধানকে জিম্মি করে উনার চেম্বারে আটকে রেখে সবাই প্রমোশন নিয়ে গেছে, কেউ কেউ পরবর্তী বছরের আগাম প্রমোশন ও পেয়েছে। তাদের শ্লোগান ছিল One For all Except Chattogram. তারা ২০১৭ সালের পরের যোগদান করা সবাইকে বাদ দিয়ে নিজেরাই প্রমোশন ভাগাভাগি করে নিয়েছে এই বৈষম্যের নজির ব্যাংকিং ইতিহাসে বিরল।
৩,০০০. হাজারেরও বেশি পুরানো গোডাউন গার্ডকে বিনা পরিক্ষায় জুনিয়র অফিসার, অফিসার করেছে যাদের অনেকেই কম্পিউটার খুলতে ভয় পাই, সকালে এসে চেয়ার টেবিল মুছে অন্য কাজ এড়িয়ে যাই। এই প্রমোশনের কারণে ব্যাংকের পরিচালনা ব্যয় বেড়েছে।
পিক এন্ড সুচ বেসিচে শুধুমাত্র চট্টগ্রামের সন্তানদের সীমান্ত এলাকায়, তেতুলিয়া পঞ্চগড়ে বদলী করা হয়েছে। মহিলাদেরও মানবিকতা দেখানো হয়নি।
বিগত সরকারের আমলে বেশি প্রমোশন পাওয়া সুবিধাবাদীরাই হয়েছে রাতারাতি DMD, AMD and HR Head. বতমান HR Head গত সরকারের আমলে সবচেয়ে বেশি প্রমোশন পাওয়া বরিশালের
কোঠায়। তিনি এখন চট্টগ্রামের সন্তানদের নির্যাতনের দায়িত্ব নিয়েছেন। HR Policy অপব্যবহার করে বিনা কারণে শুধুমাত্র চট্টগ্রামের কর্মীদের টার্মিনেট করে যাচ্ছে প্রতিদিন।
৭ বছর ধরে চাকুরী করা ১০০০ মেসেঞ্জার টার্মিনেট করে তাদের জায়গায় বিশেষ দলের এবং বরিশালের লোকবল নিয়োগের জন্য নিযোগ বিজ্ঞাস্তি দিয়েছেন।
এই আন্দোলন চলাকালীন আমাদের টার্মিনেট করে তাদের রাজনৈতিক দলের ছেলেদের নেয়ার জন্য ২৯.০৯.২০২৫ সালে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে।
বিগত সরকারের সময় যারাই অবৈধ বিনিয়োগের অনুমোদন দিয়ে নিজেরাই প্রমোশন নিয়েছে তারাই এখন সেই বিনিয়োগের জন্য শাখাকে অডিট করিয়ে চার্জসিট দেয় সব দোষ শাখাকে দায়ী করে নিজেরাই অধরাই থেকে গেছে।
এই ৫৫০০ কর্মকর্তার নিয়োগ নিয়ম মেনেই হয়েছে, বর্তমানে MD and HR Head ও সেই সময় এই সব নিয়োগের কমিটিতে ছিলেন এখন তারা তাদের দলের জনবল নিয়োগের জন্য এই পায়তারা করেছে।
এখন তারা ইসলামী ব্যাংককে চট্টগ্রাম শূন্যে করার লক্ষে গত ১৪.০৮.২০২৫ সালে Competence Assessment Test নামে একটা মূল্যায়ন পরিষ্কার মেমোরেন্ডাম জারী করে শুধুমাত্র ১৭ সালের পর জয়েন করা চট্টগ্রামের কর্মিদের পরিক্ষা দিতে বলা হয় এসিস্ট্যান্ট অফিসার থেকে এস পিও অবধি যেখানে বৃহত্তর চট্টগ্রামের বাইরের কাউকে পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়নি।
এর পর থেকে সবাই যখন পড়াশোনা ব্যস্ত তখনই ময়মনসিংহ জোনের জোনাল হেড, এমডি মহোদয়ের কিছু গোপন মিটিং এর ভিডিও ভাইরাল হয় তাতে উনাদের চট্টগ্রামের সবাইকে এই মূল্যায়নের মাধ্যমে ৫০০০ জনকে বের করে দেয়ার পরিকল্পনার কথা বলে।
তখনি মজলুম কর্মকর্তারা মহামান্য হাইকোর্টের কাছে রিট আবেদন করলে হাইকোর্ট তা বাতিল করে শুধুমাত্র প্রমোশনের পরিক্ষা নেয়ার জন্য আদেশ দেয়। ৪৮ ঘন্টার সময় দেয় এবং ব্যাংক সাথে পরিক্ষা নেয়া থেকে সরে আসে, কিন্তু বিনা কারণে চট্টগ্রামের ছেলেদের টার্মিনেট করা চালু রাখে।
কিন্তু ২২.০৯.২০২৫ পুনরায় মেমোরেন্ডাম দিয়ে ২৭.০৯.২০২৫ দুপুর ৩:৩০ পূনরায় পরীক্ষা নেয়ার ঘোষণা দেয় হাইকোর্টের রায় অমান্য করে। তারা বলে রায় নিস্পতি করেছে যেখানে হাইকোর্ট গ্রীষ্মের ছুটিতে। বাংলাদেশ ব্যাংকের ২টি BRPD সার্কোলার দেখানো হয় কিন্তু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এই BRPD সার্কোলারের কোন হদিস পাওয়া যাইনি, ২৫.০৯.২০২৫ তারিখে যদি তা করে ও থাকে করেছে ২৫ সেপ্টেম্বর কিন্তু ইসলামী ব্যাংক কিভাবে ২২সেপ্টবর পরিক্ষা নেয়ার মেমোরেন্ডাম দেয়?
গত ২৬.০৯.২০২৫ চট্টগ্রামে মানববন্ধন সাংবাদিক সম্মেলন ও একইদিন ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে পরিক্ষা বয়কটের ঘোষণা দিলে উক্ত পরিক্ষায় ৫৫০০ জনের মধ্যে শুধু মাত্র ১৫৭ জন অংশ গ্রহন করে। এছাড়া পরীক্ষা সেন্টারে দেখা হচ্ছে নিয়োগ পরিক্ষা যা কথা ছিল ন. কথা ছিল-Special Competency Assessment Test ১৮ বছর চাকুরী করে একই ব্যাংকের একই পোস্টে চাকুরীরত থাকা অবস্থায় আবার নিয়োগ কিভাবে হয় কারো বোধগম্য হয়নি। যা প্রহসন ছাড়া আর কিছুই না।
গত ২৮.০৯.২০২৫ সকালে যারা পরীক্ষা দেয় নাই তাদের ID আর Password সিজ করা হয় তাদের রান্নাঘরে স্টোর রুমে বসানো হয়। টারমিনেট না করার জন্য সাংবাদিক সম্মেলন করাকালে জনাব এমদাদ (হোসাইন অফিসার, রাঙ্গামাটি শাখা বাড়ী বাঁশখালী) কে টার্মিনেট করা হয়।
আমাদের দাবি সমূহ :
১.যাদেরকে বিনা কারণে টার্মিনেট করা হয়েছে তাদেরকে স্বপদে বহাল করা।
২.যাদের দূরবর্তী শাখায় বদলী করা হয়েছে তাদের কাছাকাছি নিয়ে আসা।সকল ধরণের পানিশমেন্ট ট্রান্সফার বন্ধ করতে হবে।
৩.গত সরকারের আমলে যারা অবৈধ প্রমোশন পেয়েছে তাদের ব্যাপারে তদন্ত করা, আমাদের HR Head কে এর আওতায় আনা।
৪.বৈষম্যহীন রাজনৈতিমুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করা। পরিষ্কার নামে মজলুমের উপর এই জুলুম বন্ধ করা। শর্ত আরোপ করে সকল প্রকার এসেসমেন্ট টেস্ট বন্ধ করতে হবে।
৫.বাংলাদেশের বিভিন্ন শাখা-প্রশাখায় চট্টগ্রামের অফিসারদের উপর যে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে তা উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা।
৬.বৃহত্তর চট্টগ্রামের সকল অফিসারকে শর্তবিহিন কর্মে ফিরিয়ে আনতে হবে।
৭.আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের দলের জন্য এক্সিকিউটিভ থেকে একলক্ষ টাকা এবং অফিসার দের থেকে দশ হাজার টাকা করে বাইতুলমাল নির্ধারণ করা হয়েছে। এই রাজনৈতিক কার্যক্রম অবিলম্ভে বন্ধ করতে হবে।