কক্সবাজারে শুরু হলো “তারুণ্যের উৎসব” বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প ২০২৫

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন (বিবিএসএ) আয়োজিত এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আজ শনিবার সকালে কক্সবাজার জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো বহুল প্রতীক্ষিত “তারুণ্যের উৎসব বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প ২০২৫”। সকাল থেকে সারাদিনব্যাপী এই ক্যাম্পে অংশ নেয় জেলার উদীয়মান প্রতিভাবান ৫০ জন তরুণ খেলোয়াড়। স্থানীয় পর্যায়ে বেসবল খেলাকে আরও জনপ্রিয় করে তোলা, আগ্রহী খেলোয়াড়দের কারিগরি দক্ষতা বৃদ্ধি করা এবং নিয়মিত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করাই এই ক্যাম্প আয়োজনের মূল লক্ষ্য। প্রশিক্ষণ গ্রহণকারী খেলোয়াড়রা আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতীয় বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ কক্সবাজার জেলার প্রতিনিধিত্বের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব সেলিম ফকির, অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব কাজী নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদ;
জনাব আফজালুর রহমান, সম্মানিত সভাপতি, বিবিএসএ; ডাঃ অনুপম হোসেন, সিনিয়র সহ-সভাপতি, বিবিএসএ; তালহা জুবায়ের, সাধারণ সম্পাদক, বিবিএসএ; মোঃ আলাউদ্দিন, জেলা ক্রীড়া অফিসার, কক্সবাজার; এবং জেলার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিবিএসএ নির্বাহী সদস্য ও কক্সবাজার জেলার প্রতিনিধি আব্দুস সত্তার জয়।
খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের সুবিধার্থে বিবিএসএ’র পক্ষ থেকে সরবরাহ করা হয় বল, ব্যাট, গ্লাভসসহ প্রয়োজনীয় সকল প্রশিক্ষণ সামগ্রী। পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের খাবার ভাতা, মাঠ-সুবিধা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট সার্বিক সহায়তাও প্রদান করা হয়।

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এটি চলমান ২০তম জেলা বেসবল ডেভেলপমেন্ট ক্যাম্প। প্রশিক্ষণ ক্যাম্পটি আগামী ডিসেম্বর মাসে জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়া পর্যন্ত চলমান থাকবে।

আরো