বাগেরহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি:বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল করেছে বাগেরহাট জেলা ছাত্রদল। মঙ্গলবার সকালে স্বাধীনতা উদ্যানে সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলের নেতৃত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিল শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ। এ সময় রাসেল মোল্লা বলেন, খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার ও স্বাধীনতা রক্ষায় লড়াই করেছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।

আরো