মোরেলগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিধিমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন (MEFWD), পরিবার পরিকল্পনা অধিদপ্তর (DGFP) মাঠ পর্যায়ের কর্মচারী পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA), এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (API) বৈষম্য দূর করে যুগ- উপযোগী নিয়োগ বিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি অবস্থান ও কর্মসূচি পালিত হয়।

বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সামনে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো পরিবার পরিকল্পনাও অফিস এলাকা।
পরিবার কল্যাণ পরিদর্শিকা ( FWV) পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) আহবানে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মবিরতি অনুষ্ঠানে দাবী বাস্তবায়নের জন্য বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক তাপস, পরিবার পরিকল্পনা পরিদর্শক জুয়েল, পরিবার কল্যাণ পরিদর্শিকা সাজনি, ও পরিবার কল্যাণ সহকারী নাজমা আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন বৈষম্য দূর করে যুগ উপযোগী নিয়োগবিধি – ২০২৪ বাস্তবায়ন সহ পদোন্নতির দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানায়।

বক্তারা বলেন দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে একমাত্র আমরাই মাঠ পর্যায়ে ঘরে ঘরে গিয়ে পরিবার পরিকল্পনার সেবা প্রদান করে থাকি, পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব সেবা,পরিকল্পিত পরিবার গঠনের পরামর্শ প্রদান, জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ করা, কিশোর-কিশোরদের প্রজনন স্বাস্থ্যসেবা, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, গ্রামীণ ও শহরের জনগণের নিকট জনসংখ্যা নিয়ন্ত্রণ সচেতনতা বৃদ্ধি করা, কমিউনিটি ক্লিনিক এর দায়িত্ব পালন, ঠিকাদান (ইপিআই) কর্মসূচিতে সহায়তা প্রদান, মা ও শিশুর মৃত্যু হ্রাস কমিয়ে আনার ভূমিকা পালন, পুষ্টি সেবা ও অন্যান্য পরামর্শ দেওয়া এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) ২৪ ঘন্টা মাতৃ – প্রসূতি সেবা পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতির সেবা প্রদান করে থাকি।

পক্ষান্তরে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) ৫৭১০ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ৪৫০০ জন, ও পরিবার কল্যাণ সহকারী (FWA) ২৩৫০০ জন।
এই পথগুলো রাজস্ব খাতভুক্ত হওয়া সত্ত্বেও নিয়োগবিধি না থাকায় পদোন্নতি, গ্রেট ও শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরনসহ চাকরীগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

তাদের দাবি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বৈষম্য দূর হলেও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মচারীরা দীর্ঘ ২৬ বছর থেকে বৈষম্য ও ব্লক পোষ্টে অবসর গ্রহণ করে এবং আর্থিক বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত।

দীর্ঘ ২৬ বছর আন্দোলন, সংগ্রাম, লিখিত আবেদন, সাংবাদিক সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, পালন করেও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি।

বক্তারা বলেন খুব দ্রুত এই সমস্যার অবসান ঘটিয়ে তাদের ন্যায় সঙ্গত যৌক্তিক দাবির বাস্তবায়ন চায় তারা।

আরো