জুলাই যোদ্ধাদের মধ্যে প্রথম সারির নেতাদের অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন
হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারছে না প্রবীণ নেতারা। তারা মনে করে মানুষকে হত্যা গুম খুন জবরদস্তি ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় যাওয়া যাবে। কিন্তু ৫ই আগস্ট ২০২৪ এর পরের সময়গুলোতে হত্যা গুম খুনের রাজনীতি দেশের মানুষ দেখতে চায় না। শুক্রবার ওসমান হাদীকে গুলি করে আহতর ঘটনায় জুলাই যোদ্ধাদের মধ্যে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে এখনো জানা যায়নি প্রথম সারির নেতাদের সরকারিভাবে নিরাপত্তা দেয়া হবে কিনা। জুলাইযোদ্ধাদের মধ্যে অনেকেই বলছেন এভাবে চলতে থাকলে একটা সময় এর প্রতিফলন সারাদেশে ছড়িয়ে পড়বে, তবে যাতে সারা দেশে ছড়িয়ে না পড়ে কঠোর হাতে দমন করতে হবে। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারে অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।
বিবৃতিতে বলা হয়, আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ঢাকা মেডিকেলে
অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য এবারকেয়ারে হস্তান্তর করা হয়। তবে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ একে ওকে দোষারোপ করা হচ্ছে সকলেই সজাগ থাকতে হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত না করা পর্যন্ত বলা যাবে না, যে এ ঘটনাগুলো কারা ঘটিয়েছে।
