ওসমান হাদীর কিছু হয়ে গেলে চরম সংকটে পড়বে দেশ
ওসমান হাদীর কিছু হয়ে গেলে চরম সংকটে পড়বে দেশ, আর এই সংকট এড়ানোর জন্য সরকারের যথেষ্ট ব্যাগ পেতে হবে। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন। তবে অনেকের ধারণা ওসমান হাদীর কিছু হয়ে গেলে নির্বাচন না হওয়ার সম্ভাবনা ও রয়েছে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও গুরুতর অসুস্থ তিনিও হসপিটালে, এই অবস্থায় নির্বাচন কিভাবে হবে অনেকেই জানতে চায়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বলেছেন যে কোন মূল্যেই হোক নির্বাচন হতে হবে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
আবদুল্লাহ আল জাবের বলেন, হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।
সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, হাদি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসক ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সেই সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ‘ওসমান হাদি এখনো ডিপ কোমায় আগের অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তবে ইন্টারনাল রেসপন্স আছে।’
তিনি আরও বলেন, হাদিকে তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। অবস্থা বিদেশে নেওয়ার মতো উন্নতি হলেই নেওয়া হবে।
এর আগে, গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তিনি বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
