অ্যাসোসিয়েশন অব টেলিভশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অ্যাসোসিয়েশন অব টেলিভশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর ৯ম বার্ষিক সাধারণ সভা ১৩ই ডিসেম্বর, ২০২৫ হোটেল শেরাটন, বনানী, ঢাকা অনুষ্ঠিত হয়। অ্যাটকো এর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইটিভির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম, একাত্তর টেলিভিশনের চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল, বাংলা ভিশন টিভির চেয়ারম্যান জনাব আব্দুল হক, আরটিভির ভাইস চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন, এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান জনাব লিয়াকত আলী খান মুকুল, বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব টিপু আলম মিলন, ডিবিসি নিউস এর চেয়ারম্যান জনাব ইকবাল সোবহান চৌধুরী, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী জাহেদুল হাসান সহ আরো সম্মানিত ব্যাক্তিবর্গ।
সভাপতি বলেন, আমি আশা করি মিডিয়া নিরপেক্ষভাবে তাদের আবেগ নয় বিবেককে প্রাধান্য দিয়ে স্বাধীন চিন্তাভাবনা ও মত প্রকাশের অধিকারের জন্য সচেষ্ট থাকবে। সভাপতি সকলকে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যগণ নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালনের বিষয়ে একমত পোষণ করেন এবং একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে নিজেদের বলিষ্ঠ ভূমিকা পালনে একাত্মবোধ হন।
