বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত

সারাদিন ব্যাপী উৎযাপিত হলো বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির বাৎসরিক সাধারণ সভা ও সাইন্টিফিক সেমিনার।

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির বাৎসরিক সাধারণ সভা ও সাইন্টিফিক সেমিনার অনু‌ষ্ঠিত।

সাইন্টিফিক সেমিনারে মায়োপিয়া রিসার্চ নিয়ে আলোচনা করেন ডা. মোঃ বুলবুল আক্তার, সিনিয়র অপ্টোমেট্রিস্ট কনসাল্টন্ট, আল নূর চক্ষু হাসপাতাল, মায়োপিয়া কন্ট্রোল নিয়ে আলোচনা করেন মোহাম্মদ সালাহ্ উদ্দিন সুমন, সহকারী অধ্যাপক, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, সর্বোপরি মায়োপিয়া রিস্ক ফেক্টর, মায়োপিয়া নিয়ন্ত্রণের করোনিও নিয়ে আলোচনা করেন মোহাম্মদ দিদারুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটি।

মোঃ খোরশেদ আলম ভুঁইয়ার ও নাসির উদ্দিন জোমাদ্দারের সঞ্চলনায় মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডাঃ আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেএকেএস এর সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম তোফাজ্জল আলম, সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী ডাঃ এ কে এম আব্দুস সালাম, সিনিয়র কনসালটেন্ট ডাঃ হাবিবুর রহমান এবং কনসালটেন্ট ডাঃ এম কে দাস এছাড়াও আলোচনা করেন বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির সিনিয়র সহ সভাপতি, কাজী কামাল উদ্দিন সহ সভাপতি, নরেশ চন্দ্র রায়, সহ সভাপতি, মোঃ বেলায়েত হোসেন ভুইয়া, সাধারণ সম্পাদক, মোঃ বরকত আলী, সাংগঠনিক ও দফতর সম্পাদক, মোঃ নাসির উদ্দিন জমাদ্দার, মোঃ আলমগীর হোসেন, এম আর এইচ আলমগীর, এস কে রেজাউল করিম,
মোঃ আবু সায়েম বিপু, উত্তম রতন মজুমদার, ইসমাইল হোসেন, মোঃ কামাল হোসেন, নাইমুল করিম,
লায়ন. শহীদুল আজম রাসেল, মোঃ ওবায়দুলহক ওপি প্রমুখ।

বক্তারা আধুনিক অপটোমেট্রি, দৃষ্টিসেবা উন্নয়ন, জনস্বাস্থ্য চক্ষুবিদ্যা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, মানসম্মত দৃষ্টিসেবা নিশ্চিত করতে অপটোমেট্রিস্টদের ভূমিকা আরও শক্তিশালী করা প্রয়োজন।

আরো