যথাযোগ্য মর্যাদায় মোরেলগঞ্জে পালিত হলো ৫৫ তম মহান বিজয় দিবস
বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর কর্মসূচীর প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর) সকার ৬.৫০ টায় পৌরসভার নব্বই রাশি বাসস্ট্যান্ডে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তি যোদ্ধা সংসদ, পৌরসভা, ফায়ার সার্ভিস,আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,প্রেস ক্লাব, বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় একমিনিট নিরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরের বিআরডিপি মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকৌশলী মো আরিফুল ইসলাম এর পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ।
বিকেলে প্রীতি ফুটবল, খেলা ও মহিলাদের বালিশ নিক্ষেপ শেষে পুরস্কার বিতরণ এবং উপজেলা প্রশাসন ভবন কমপ্লেক্স চত্বরে বিজয় মেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার গৌতাম বিশ্বাস ,যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইখতিয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার মো.আবদুল হালিম,উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রনজিত কুমার , সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
অপরদিকে উপজেলা বিএনপি, জামায়াত ইসলাম, উপজেলা প্রেসক্লাব তাদের নিজ নিজ কার্যালয়ে শহীদের স্মরণে আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া আয়োজন করেন।
এছাড়াও সেলিমাবাদ প্রস্তাবিত বাস্তবায়ন কমিটির আয়োজনে ব্যাপক দৈবজ্ঞহাটিতে নানা আয়োজনে পালন করা হয়েছে বিজয় দিবস ২০২৫।
