দল থেকে না পেলে, স্বতন্ত্র থেকে নির্বাচন করব প্রস্তুতি নিয়ে রেখেছি: এমএএইচ সেলিম
জাতীয় নির্বাচন ২০২৬ এর বাগেরহাট ২ আসন, যেটি বাগেরহাট সদর আসন বলা হয় এখানে বহু প্রার্থী রয়েছে বিএনপি’র। বিএনপিও একাধিকবার ঢাকার গুলশানের অফিসে মিটিং করেও কোন সমাধানে আসতে পারেনি। কাকে দিলে এই আসনটির ফলাফল ঘরে তুলতে পারবে। আকাশবাণীবিডি২৪.com কে এম এ এইচ সেলিম বলেছেন দলের পক্ষ থেকে আমাকে নমিনেশন দেয়া হয় তাহলে বাগেরহাট ২ আসনটি তুলে আনা সম্ভব। তিনি আরো জানান যদি বিএনপি আমাকে দল থেকে নমিনেশন না দেয়, তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি বলেন বাগেরহাটের প্রতিটি জায়গায় উন্নয়নের ছোঁয়া রয়েছে আমার। বিগত সরকার আমার উন্নয়নের ধারেকাছেও নেই, যা উন্নয়ন আমি করেছিলাম সেটাই রয়ে। গত ১৭ বছরে সাবেক আওয়ামীলীগ সরকার কোন রকমের উন্নয়ন বাগেরহাটে করে নাই। এই নির্বাচনে যদি বাগেরহাটের জনগণ আমাকে নির্বাচিত করে আগের মত আবারো উন্নয়নের জোয়ারে ভাসাবো ইনশাল্লাহ। তিনি বলেন আমি নমিনেশন ফর্ম নিয়েছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রিপারেশন নিয়ে রেখেছি আমি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করব।
