মসজিদের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক সাংবাদিক আখিনূর চৌধুরীকে লাঞ্ছিত
সাইনবোর্ডে মসজিদে রাসূল (সাঃ) জামে মসজিদের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক সাংবাদিক আখিনূর চৌধুরীকে লাঞ্ছিত করেছে মাদক ব্যবসায়ী চাঁদাবাজচক্র, জানা যায় গত ২০ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১ ঘটিকার সময় দৈনিক বাংলার গৌরব ও সাপ্তাহিক জাতীয় বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আখিনুর চৌধুরী বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুক্ষ সারীর যুদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর জানাজায় অংশগ্রহণের জন্য বাসা থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার প্রাক্কালে মসজিদ বিরোধী একটি কুচক্রী মহলের গভীর চক্রান্তে সাংবাদিক আখিনুর চৌধুরীকে সুকৌশলে মসজিদ এলাকায় ডেকে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শারীরিকভাবে লাঞ্ছিত করে মাদক ব্যবসায়ী, সাবেক আওয়ামী প্রজন্মলীগের সানারপাড় ইউনিটের সহ-সভাপতি চাঁদাবাজ ফারহান আহমেদ রুবেল, জাকির হোসেনসহ এম এ আব্দুস সামাদ সোহাগ অজ্ঞাত ১০/১২ জনের চাঁদাবাজ চক্র, এ সময় চাঁদাবাজ চক্রের অন্যতম হোতা রুবেল সাংবাদিক আখিনুর চৌধুরীকে মসজিদের সীমানা এলাকায় দোকানপাট ও গাড়ির কাউন্টার স্থাপনের বিরোধিতা করায় প্রাণ নাশের হুমকি দেন। চাঁদাবাজ চক্রের দেওয়া প্রাণনাশের হুমকিতে নিরাপত্তা চেয়ে ঢাকার ডেমরা থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন সাংবাদিক আখিনুর চৌধুরী। এদিকে চাঁদাবাজ চক্র কর্তৃক সাংবাদিক আখিনূরকে নাজেহাল ও প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ সমাবেশ করেছে মসজিদের কমিটি ও এলাকার মুসল্লীগণ, বাদ আসর মসজিদ মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মসজিদের উপদেষ্টা কমিটির সিনিয়র উপদেষ্টা মুফতি আনিসুর রহমান কাসেমী, মোহাম্মদ নুরুল আবসার পারভেজ, মোঃ রফিকুল ইসলাম মিলন জোমাদ্দার, মোহাম্মদ মহিউদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাংবাদিক এম আই ফারুক, সহ-সভাপতি, মাওলানা সাইফুল ইসলাম, সাংবাদিক আনোয়ার উল্লাহ, মির্জা মোহাম্মদ মনির, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা দেলোয়ার হোসাইন, মসজিদের ইমাম মুফতি ইব্রাহীম খলিল, সহ-সাধারণ সম্পাদক, এম আনোয়ার হোসেন রুমি, সাকিব হাসান রানা, ফয়সাল বাহার পলাশ, আব্দুর রহমান, মোঃ সুমন আহমেদ, মোঃ আলমগীর হোসেন, হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা আবু বক্কর সিদ্দিক, এলাকার সম্মানিত মুসল্লিসহ মসজিদের উপদেষ্টা ও ব্যবস্থাপনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সকলে মসজিদের অর্থ সম্পাদক সাংবাদিক আখিনুর চৌধুরীকে নাজেহালের ঘটনায় দোষী চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের অবিলম্বে আইনের আওতায় আনার পাশাপাশি মসজিদ বিরোধী সকল ষড়যন্ত্রে, সাইনবোর্ড এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ সকল অপকর্ম বন্ধে এলাকার সচেতন মুসল্লী গনের।
