বাংলাদেশ নৌবাহিনীর সতর্কীকরণ বিজ্ঞপ্তি

আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৫, সোমবার এবং মঙ্গলবার গোলাবর্ষণ করবে বাংলাদেশ নৌবাহিনী।
১। সকল প্রকার বাণিজ্যিক জাহাজ, ট্রলার, কোস্টার, বাল্কহেড, মাছ ধরার নৌকা ও কার্গো জাহাজ মালিকদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বঙ্গোপসাগরের নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ করবে। উক্ত গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা পতেঙ্গা হতে ৪৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কুতুবদিয়া হতে ২৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার হতে ৫৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে, হাতিয়া হতে ৩৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে, পায়রা ফেয়ারওয়ে হতে ৭৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে, মোংলা ফেয়ারওয়ে হতে ১৪১ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং সেন্টমার্টিন্স হতে ১৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। গোলাবর্ষণের এলাকাসমূহে চলাচল অত্যন্ত বিপজ্জনক বিধায় বাণিজ্যিক জাহাজ, ট্রলার, কোস্টার, বাল্কহেড, মাছ ধরার নৌকা ও কার্গো জাহাজসহ সকল ধরনের নৌযানকে উক্ত এলাকা পরিহার করে নিরাপদ দূরত্বে চলাচলের জন্য অনুরোধ করা হলো। গোলাবর্ষণের এলাকা সমূহের বিবরণ, উপরের ছবিতে উল্লেখ করা হলো।

আরো