সন্ত্রাসী বিহারী নীলা, ফোর স্টার গ্রুপ এবং সন্ত্রাসী শাহাদাত গ্রুপের সহযোগী

মিরপুরে একাধিক সন্ত্রাসীদের উত্তপ্ত কার্যকলাপের পেছনে কলকাঠি নাড়ছে মিরপুরের আলোচিত ফোর স্টার গ্রুপ। এই গ্রুপের সদস্যরা অতীতে আওয়ামী লীগের ছায়াতলে থাকলেও ৫ই আগস্টের পরে রাতারাতি তাদের মুখোশ পরিবর্তন করে। বিদেশে থাকা সন্ত্রাসী শাহাদাত গ্রুপের সহযোগী সন্ত্রাসী বিহারী নীলা। যার কাজ মিরপুর ১০ এবং ১১ নম্বর থেকে সন্ত্রাসী শাহাদাতের নামে বিভিন্ন নির্মাণাধীন ভবন ফুটপাত অস্থায়ী বাজার থেকে শাহাদাত গ্রুপের হয়ে চাঁদার টাকা কালেকশন করা। আরো জানা যায় এই বিহারী নীলা ৫ই আগস্ট এর আগে পতীত ফ্যাসিস্ট সরকারের লক্ষিপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি আশরাফুন্নেছা পারুল এর ছেলে আশফাক রহমান প্রান্ত (মোটা প্রান্ত)র  বন্ধু পরিচয়ে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একচেটিয়া মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রান্ত এবং বিহারী নিলা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মানিকের ভাগিনা পরিচয় ফুটপাতের টাকা কালেকশন মাদকের সাপ্লাই এবং গাজা, ইয়াবা হিরইন জাতীয় মাদক বিক্রি করাতেন। ৫ই আগষ্টের পর বিএনপি এবং ছাত্রদলের নাম ভাঙিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তথ্য আছে পল্লবী থানা ছাত্রদলের আহবায়ক সৈয়দ হাসান সোহেল (বিহারি সোহেল) কে বিশাল অঙ্কের টাকা মাশোয়ারার বিনিময়য়ে পতীত স্বৈরাচার আওয়ামীলীগের এমপি আশরাফুল নেসা পারুলের ছেলেকে শেল্টার দিচ্ছে।
গত কয়েকদিন আগে র‍্যাব এর একটি বিশেষ আভিজানিক দলের অভিজানের ভিত্তিতে বিহারী নিলা কে আটক করা হলে তার সহযোগীরা তার বাসায় খবর দেয়। পরে র‍্যাব তাকে নিয়ে তার বাসায় অভিজান পরিচালনা করলে তার ব্যাক্তিগত অস্ত্র এবং মাদক আগেই সরিয়ে ফেলে তার মা ও ভাই।
মাদক ব্যবসার সাথে জড়িত আছে তার পরিবার। তার পরিবারের খবর নিয়ে জানা যায় তাদের এলাকায় মূল ব্যবসা মাদক। দুই ভাই ও মা  সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। তার বড় ভাই চোরাই পেট্রোল তেল, ভাঙ্গারি, চোরাই মোবাইল সিন্ডিকেট সহ সকল অপকর্মের সাথে জড়িত। পরিবারের খোঁজ নিয়ে বাবার নাম খুঁজতে গেলে আসে তিনটি ভিন্ন ভিন্ন নাম। তার মধ্যে একজন মাদক ব্যাবসার দন্দের জেরে তার বন্ধুর হাতে হত্যার শিকার হন, বাকি দুজন এখনও জীবিত। বিহারী নীলার সাথে এমন আরো পল্লবীর কিছু শীর্ষ মাদক ব্যবসায়ীর সখ্যতার প্রমাণ পাওয়া গিয়েছে। কিছুদিন আগে মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে প্যারিস রোড পরিত্যক্ত মার্কেটে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার হয় পরবর্তীতে জানা যায় সে মাদক ব্যবসায়ীর নাম তানভীর। সেই তানভীরের সাথে বিহারী নীলার খুবই ঘনিষ্ঠ সখ্যতা দেখা যায়, ধারণা করা হচ্ছে তানভীর আর বিহারী নীলা অত্র পল্লবীর এভিনিউ ৫, ভাঙ্গা মার্কেট, মিরপুর ১০, এমসিসি ক্যাম্প, ফুটবল গ্রাউন্ড ক্যাম অঞ্চলের মাদক ব্যবসার নিয়ন্ত্রণে ছিলেন।

অত্র এলাকায় এখন সন্ত্রাসীদের দৈনিক মাশোয়ারা, ফুটপাতের চাদার টাকা, মাদকের টাকা এবং নতুন নির্মানাধীন ভবনে ফোনে হুমি, হামলা, গুলি এসকল বিষয় দেখাশোনা করছে বিহারি নিলা।
সম্প্রতি সে মিরপুর ১১ এভিনিউ ৫, ১৭ নাম্বার লাইনে অস্থায়ী কাচা বাজার থেকে সাহাদাত গ্রুপের নামে প্রতিদিন চাঁদা তুলছে এবং এভিনিউ ৫, এর ৩ নং লাইনের মিরপুর আইডিয়াল স্কুল সংলগ্ন একটি ৬ তলা বাড়ি থেকে ছাত্রদলের নামে ৫০ হাজার টাকা চাদা নেন,,সেই বাড়িতে খোজ নিলে সন্ত্রাসী হামলার ভয়ে তারা মুখ না খুললেও বিহারী নিলার আন্ডারওয়ার্ল্ড এর সাথে যোগসাজসের কথা শিকার করেন।

আরো