বাগেরহাটে যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি এস. কে. বদরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোঃ ফরিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম জগলু এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম জগলু বলেন,
“যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার জন্য একটি বহুতল ভবন নির্মাণ অত্যন্ত প্রয়োজন। আজ পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে আমি সত্যিই আনন্দিত।”

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি পবিত্র কোরআন শরীফের নতুন ছবক ও পাগড়ী প্রদান, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, ২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ এবং হস্তলিপিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

এতে প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাডেট মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মোঃ রিপন, জহিরুল ইসলাম রনি, মনিরুজ্জামান মনি, মশিউর রহমান, শামীম হাসান প্রমুখ।

আরো