শুনু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আবু সাঈদ শুনু সভাপতি এবং দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম. হেদায়েত হোসাইন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস এম রাজ (দৈনিক ঢাকার ডাক) এবং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইয়ামিন আলী (যমুনা টিভি)।
অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম বাবু (এটিএন বাংলা), দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান (আরটিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এস সোহান (স্টার টিভি) এবং ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম (চ্যানেল ২৪)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
আলী আকবার টুটুল (সময় টিভি), তরফদার রবিউল ইসলাম (এনটিভি), মোল্লা আব্দুর রব (দৈনিক জন্মভূমি), মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), সোহেল রানা (গ্লোবাল টিভি) ও সৈয়দ শওকত হোসেন (দৈনিক ভোরের দর্পণ)।

আরো