জকসু নির্বাচনের সময় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের সময় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে কয়েকজন শিক্ষার্থী তাকে ‘বুড়া’ বলে ধাওয়া করে। পালানোর চেষ্টা করলেও তাকে আটক করে মারধর করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

নজরুল ইসলামের সঙ্গীর বক্তব্য, তিনি ব্যবসায়িক কাজে বাংলাবাজার যাচ্ছিলেন, হঠাৎ শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে হামলা চালায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। কেন্দ্রীয় সংসদে ৩৮টি ভোটকেন্দ্র ও হল সংসদের জন্য ১টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনা করা হবে ৬টি ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে।

নির্বাচন আগে দুই দফা পিছিয়ে যায়; সর্বশেষ ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ঠিক হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তা স্থগিত হয়। শিক্ষার্থীদের আন্দোলনের পর আজ নতুন তারিখে ভোট অনুষ্ঠিত হয়েছে।

আরো