আগ্রাসন বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি আজ
রাজনৈতিক আগ্রাসন, আধিপত্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে গণআন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত আগ্রাসন বিরোধী আন্দোলন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই বীর সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান (প্রথম পর্ব)’।
অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে ঢাকার কাকরাইল মোড়ে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB) মিলনায়তনে শুরু হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে রাজনৈতিক প্রেসক্রিপশন ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় এক বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ, আহত ও নির্যাতিতদের স্মরণে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এতে জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকরা জানান, আগ্রাসন বিরোধী আন্দোলন ভবিষ্যতেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের ন্যায্য অধিকার রক্ষায় আপোষহীনভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করছে জেএএম সংস্থা (JAM SANGSTHA)।
