দলীয় কোন্দলে বাগেরহাটের চারটি আসন হারাতে পারে বিএনপি
স্টাফ রিপোর্টার
বিএনপির দলীয় কোন্দলের কারণে হারাতে পারে বাগেরহাটের চারটি আসন, কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে বাদ পড়েছে দলের হেভি ওয়েট নেতারাও। তবে মাঠ ছাড়ছেন না অনেকেই, লোক দেখানো প্রচার-প্রচারণায় অংশ নেয়া হলেও তলে তলে নেতাকর্মীদের বলে দেয়া হচ্ছে মাঠ না ছাড়ার। বিপাকে পড়েছে নতুন যারা দলীয় প্রার্থীতা পেয়েছে, তাদের নেতাকর্মীরা বলছেন বিএনপি দলীয়ভাবে প্রার্থী দিলেও সহযোগিতা করছে না নেতাকর্মীরা। বাগেরহাটে চারটি আসনে দলীয় প্রার্থী দেয়ার আগে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যেত। চারটি আসনের কয়েকজন নেতারকর্মীদের সাথে কথা বলে জানা গেল নাম প্রকাশে অনিচ্ছুক, তারা বলেন কাঙ্খিত নেতারা দলীয় নমিনেশন না পাওয়ায় কর্মীরা আগের মত উচ্ছ্বাস উদ্দীপনা তাদের ভিতর নেই। তবে এই কোন্দল যদি নির্বাচনের আগে শেষ করা না যায় তাহলে নির্বাচনে চারটি আসনই হারানোর সম্ভাবনা রয়েছে। এদিকে গত ১২ তারিখ সোমবার বাগেরহাটের মোংলায় বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া শুরুর কিছু আগে অনুষ্ঠানস্থলে হামলা ও খাবার লুটের অভিযোগ উঠেছে। বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। তবে খোঁজ নিয়ে জানা গেল কিছু দুর্বৃত্ত এসে দোয়া মাহফিলে হামলা চালায়। এরা আসলে দুর্বৃত্ত না, দলীয় কোন্দলের কারণে দলীয় অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের দোয়া মাহফিলে।
