দেশটা মগের মুল্লুকে পরিণত হয়েছে
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সাবেক জেলা যুবদল সভাপতি আবুল হাসেম সুজনের প্রাইভেটকার চাপায় রিপন সাহা (২৮) নামের এক পেট্রোল পাম্পের মিটারম্যান নিহত হয়েছেন।
কোনভাবেই যেন দমানো যাচ্ছে না বিএনপির নেতাকর্মীদের মনে হচ্ছে দেশটা মগের মুল্লুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে তাদেরকে বোঝানো সহ ভয়-ভীতি বহিষ্কার কোনটাই যেন তোয়াক্কা করছেন না তারা, বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে মোটামুটি সবাই মনে করেন বিএনপি ক্ষমতায় এসে গেছে। তাই যা ইচ্ছা তাই করবে এটাই এদেশের মানুষকে মেনে নিতে হবে। একই কান্ড ঘটিয়েছে নির্বাচন কমিশনের সামনে সেখানে শেরপুর-২ আসনের বিএনপির প্রার্থী ফাহিমের দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে রিট করায় আইনজীবিকে পিটিয়েছে বিএনপির কর্মীরা। এখানে মারামারি ওখানে মারামারি দলাদলি হানাহানি। আইন-শৃঙ্খলা অবনতির পিছনে বাংলাদেশের একমাত্র একটি দল দায়ী তাদের নেতাকর্মীদের দল থেকে সংযত হওয়ার জন্য বলা হলেও কোন তওয়াক্কা করছে না তারা।
