বাগেরহাটে বিএনপির ৬ নেতা বহিষ্কার
বাগেরহাট প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র (ঘোড়া প্রতীকের) সংসদ সদস্য প্রার্থীকে সমর্থন দেওয়ায় বহিষ্কার হয়েছেন বাগেরহাট জেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির ৬ নেতা।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য, ওয়ার্ড বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সদস্য পদমর্যাদার ৬ নেতা বাগেরহাট -২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম এ এইচ সেলিমের পক্ষে প্রচারণার করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলেন- বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যডঃ আসাদুজ্জামান, মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মাবুবুর রহমান টুটুল, ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ রফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য মীনা মারুফুজ্জামান রনি,সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সদস্য শেখ সোহেল হোসেন।
