স্বতন্ত্র প্রার্থী ডাঃ তাসনীম জারা: নির্বাচনী প্রচারণায় ইতিবাচক ধারা

নিজস্ব প্র‌তি‌বেদক

ঢাকা-৯ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা রাজনীতির চিরাচরিত প্রচারণার ধারা পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। ঢাকা-৯ আসনে *‘৫ মিনিটের একটি ফোন কল’* দিয়ে এক ব্যতিক্রমী ভোট বিপ্লবের ডাক দিলেন। ডাঃ তাসনীম জারার সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, দেয়ালে পোস্টার লাগিয়ে শহর নোংরা করা, লাউডস্পিকারে শব্দদূষণ বা কোটি কোটি টাকা খরচ করে লোক ভাড়া করে শো-ডাউনের রাজনীতি তিনি করবেন না। তাঁর মতে, নির্বাচনের আগে যে প্রার্থী বিপুল অর্থ খরচ করেন, জয়ের পর সেই টাকা তুলতেই তারা দুর্নীতির আশ্রয় নেন। এই চক্র ভাঙতে তিনি সম্পূর্ণ ভিন্ন ও স্বচ্ছ এক প্রচারণার পথ বেছে নিয়েছেন।
​এর পরিবর্তে তিনি ‘পাঁচ মিনিটের আন্তরিক কথোপকথন’এবং একটি ফোন কলের মাধ্যমে সরাসরি ভোটারদের হৃদয়ে পৌঁছানোর পরিকল্পনা করেছেন। তিনি তাঁর সমর্থকদের প্রতি আহ্বান জানান, যেন প্রত্যেকে অন্তত পাঁচজন পরিচিত ভোটারকে ফোন দিয়ে তাঁর লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বুঝিয়ে বলেন। ডা. জারা বিশ্বাস করেন, অর্থ ও পেশীশক্তির বাইরে গিয়েও সুস্থ ও পরিচ্ছন্ন রাজনীতি দিয়ে নির্বাচনে জয়লাভ করা সম্ভব। তিনি মূলত: তরুণ প্রজন্মের জন্য রাজনীতিতে একটি ইতিবাচক উদাহরণ তৈরি করতে চান।

আরো