বহু জল্পনা কল্পনার ১২ই ফেব্রুয়ারি-২০২৬
স্টাফ রিপোর্টার:বহু জল্পনা কল্পনার ১২ই ফেব্রুয়ারি, কেউ কেউ বলেছেন নির্বাচন হবে না, আবার কেউ বলেছে এবার নির্বাচনে বহু হতাহত ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে নির্বাচনটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকল কিছু উড়িয়ে দিয়ে অন্তবর্তী কালীন সরকার সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন জাতির মধ্যে উপহার দিতে যাচ্ছে। ৭:৩০ মিনিট থেকে শুরু হয়েছে ভোট চলবে বিকাল ৪ টা পর্যন্ত তবে বিগত সরকার গুলোর আমলে যে ভোটগুলো গ্রহণ করা হয়েছে তার চেয়ে অনেকটা পরিবর্তনশীল, অন্তবর্তী কালীন সরকারের আমলে বহু জল্পনা-কল্পনার মধ্য দিয়ে তারিখ নির্ধারণ হয় ১২ই ফেব্রুয়ারি শুরু হয় ভোটগ্রহণ মানুষ ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে এগিয়ে যায় কেন্দ্রের দিকে। দুপুর বারোটা পর্যন্ত ভোট পড়ে ৩৩ শতাংশ এরপরে ভোটদান কিছুটা কমলেও পরবর্তীতে আবার শুরু হয়। তবে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ একটি ভোট অন্তবর্তী কালীন সরকার উপহার দিচ্ছে বাংলাদেশের জনগণকে। পাশাপাশি অন্তবর্তী কালীন সরকারের প্রধান ডঃ মোহাম্মদ ইউনুস তিনিও বলেছেন সুষ্ঠু একটি নির্বাচন জনগণের মাঝে উপহার দেব, সেটাকেই লক্ষ্য করে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবারের আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য ভোটের সময় যেরকম আমরা দেখে থাকি এবারের আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা হলেও পরিবর্তিত যথেষ্ট চেষ্টা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেছে। কোথাও কোন বড় ধরনের গ্যাঞ্জামের কোন খবর পাওয়া যায়নি তবে ঢাকা ৮ আসন শাহজাহানপুরে সকালে নাসিরউদ্দিন পাটোয়ারীকে কিছুটা সমস্যা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।