আকাশবাণীর ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে আকাশবাণী।

এক শুভেচ্ছা বার্তায় আকাশবাণী কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই পবিত্র দিনে ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, ঈদের প্রকৃত শিক্ষা হলো সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে এ উৎসবের তাৎপর্য আরও গভীর হয়।

আকাশবাণী প্রত্যাশা করে, ঈদুল ফিতরের এই আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে আবারও ঈদ মোবারক।

আরো