বিসিটিআই প্রধান নির্বাহীর ঈদ শুভেচ্ছা ও নতুন কোর্সে ভর্তি আহ্বান
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব), শামসুদ্দিন সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
আসসালামু আলাইকুম।
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
“তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।” মহান আল্লাহ আমাদের ও আপনাদের ভাল কাজগুলোকে কবুল করুন। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে ক্ষমা করুন, সুস্বাস্থ্য, সাফল্য ও প্রশান্তি দান করুন।
তিনি আরো জানান
বিসিটিআইয়ের স্বল্পমেয়াদী ০৬ (ছয়)টি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এইচ. এস. সি. ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যে কেউ কোর্সগুলোতে ভর্তির জন্য আগামী ১ এপ্রিল ২০২৬ পর্যন্ত ই- মেইলে, ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। আগামী ৫ এপ্রিল ২০২৬ সকাল ৯টায় আবেদনকারীদের ভাইভা ও রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর একইদিন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। কোর্সগুলোর নাম, মেয়াদ ও জনপ্রতি ভর্তি ফি নিম্নে উল্লেখ করা হলো:
কোর্সগুলোর নাম, মেয়াদ ও ফি:
১। ৯ম চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় প্রশিক্ষণ কোর্স (০৬ সপ্তাহ মেয়াদি, ফি ৬০০০/-)
২। ২য় বেসিক ফিল্ম কোর্স (০৬ সপ্তাহ মেয়াদি, ফি ৬০০০/-)
৩। ৪র্থ চলচ্চিত্র ও টেলিভিশন সম্পাদনা প্রশিক্ষণ কোর্স (০৬ সপ্তাহ মেয়াদি, ফি ৬০০০/-)
৪। ৬ষ্ঠ চিত্রনাট্য লিখন কোর্স (০৬ সপ্তাহ মেয়াদি, ফি ৬০০০/-)
৫। টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্লাটফর্মে কন্টেন্ট নির্মাণ কোর্স (০৮ সপ্তাহ মেয়াদি, ফি ৮০০০/-)
৬। ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স (০৩ মাস মেয়াদি, ফি ৮০০০/- ) (কোর্সটি প্রতি শুক্র ও শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা এবং সপ্তাহের যেকোন একদিন সান্ধ্যকালীন, বিকাল ৫:০০ টা থেকে রাত ৮:৩০ টা পর্যন্ত চলবে)
কোর্সের ভর্তি বিজ্ঞাপন সংযুক্ত করা হলো।