তিনদিন বন্ধ থাকবে গেদে-দর্শনা চেকপোস্ট
ভারতের নদিয়া জেলার বিধানসভা নির্বাচন।
তিনদিন বন্ধ থাকবে গেদে- দর্শনা বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল।
তবে যে সমস্ত ভারতীয় নাগরিক বাংলাদেশে আছেন তারা ফিরতে পারবেন।
আজ সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় সরকারের এক অফিস আদেশের সুত্রমতে এ তথ্য নিশ্চিত করেছেন দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন।
তিনি জানান, আগামী ২৯ এপ্রিল ২০২৬ তারিখ ভারতের নদিয়া জেলায় বিধানসভা নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে আজ ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৯ টা ২০ মিনিট হতে ২৯ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা আইসিপির কাস্টমস ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী নাগরিক গমনাগমন বন্ধ করে দিয়েছে ভারতের গেঁদে বন্দর ইমিগ্রেশন।
তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক গমনাগমন করবেন। আগামী ৩০ এপ্রিল থেকে পুর্বের ন্যায় কার্যক্রম চলবে।