ঢাকা মহানগর বিএনপি পূর্ণাঙ্গ কমিটি না থাকায় তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে চরম হতাশা

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন যারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক শক্তির মূল ভিত্তি ছিলো ঢাকা মহানগর বিএনপি। বর্তমানে এই ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে যে হতাশা ও স্থবিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে দলের হাইকমান্ডের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। রাজধানীর রাজপথ যখন আন্দোলনের মূল ক্ষেত্র, তখন দীর্ঘ সময় ধরে ‘ঢাকা মহানগর’ ইউনিট পূর্ণাঙ্গ কমিটিহীন থাকা জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। মূলতঃ নেতৃত্বের সংকট ও দলীয় সুনির্দিষ্ট দিকনির্দেশনার অভাবে মাঠপর্যায়ের হাজারো নিবেদিতপ্রাণ কর্মী বর্তমানে দিশেহারা। রাজধানীর আন্দোলনকে বেগবান করতে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। যোগ্য ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে দ্রুত কমিটি গঠন করা হলে তৃণমূল আবার উজ্জীবিত হবে। দেশ ও গণতন্ত্র উদ্ধারের এই লড়াইয়ে ঢাকাকে শক্তিশালী করতে অনতিবিলম্বে একটি শিক্তশালী ও যোগ্য নেতৃত্বই পারে মহানগর বিএনপিকে আবার রাজপথের অতন্দ্র প্রহরী হিসেবে গড়ে তুলতে।
দলের অনেক নেতাকর্মীই মনে করেন যে, যোগ্য এবং ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে শক্তিশালী ইউনিট গঠনে কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি ভূমিকা থাকা প্রয়োজন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট পুনর্গঠনে শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ ও দিকনির্দেশনা নিঃসন্দেহে একটি বড় প্রভাব ফেলতে পারে। এব্যাপারে অনেকেই বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো