রাতের আঁধারে ৬০টি বাড়িতে অবৈধ গ্যাসের লাইন
স্টাফ রিপোর্টার: আকাশবাণীবিডি২৪ এর রিপোর্টার গতকাল গভীর রাতে বিশ্বাসতো সূত্রে জানতে পারে উত্তর কাফরুলের ঝিলপার কালভার্ট এ ৫০ থেকে ৬০ টি বাড়িতে অবৈধ গ্যাসের লাইন দেয়া হচ্ছে। আমরা তাৎক্ষণিক মিরপুর অফিসের উপ মহাব্যবস্থাপক মোঃ নাসিমুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা বললে উনি আকাশবাণীবিডি২৪ এর রিপোর্টারকে ধমক দিয়ে বলেন এত রাতে ফোন দিয়েছেন কেন বলে ফোনটা কেটে দেন। আজ সকালে উপমহাব্যবস্থাপক মোঃ নাসিমুল ইসলাম এবং ব্যবস্থাপক জাহিদ এর সাথে যোগাযোগ করে অবৈধ গ্যাসের বিষয়টা জানতে চাওয়া হলে এড়িয়ে যান। এবং এ বিষয়ে কথা বলতে চান না বলে জানিয়ে দেন। গ্যাসের কন্ট্রাকটারের সাথে কথা হলে তিনি বলেন আমরা অফিসকে ম্যানেজ করে এসেছি কারণ যদি অফিসকে ম্যানেজ না করতাম তাহলে এতগুলো বাড়িতে একসাথে লাইন দেয়া কোনোভাবেই সম্ভব নয়। তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তাদের কারণে সরকার সারা বছরই সিস্টেম লসে থাকে। আর এই লস পুরোটাই বহন করতে হয় জনগণের ঘামের পয়সা দিয়ে, অবৈধ গ্যাসের লাইন দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, যেখানে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। গ্যাসের কিছু অভিযান হচ্ছে বেশিরভাগই লোক দেখানো, প্রতিনিয়ত চলছে অবৈধ গ্যাস অনলাইন দেয়ার হিরিক যে যেভাবে পারছে সেভাবেই লাইন নিচ্ছে এবং কর্মকর্তারা দিচ্ছে। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেল মিরপুরের বহু ঘরবাড়ি আবাসন ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস আর এই গ্যাস দিয়েছে গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তারা। প্রতিমাসে অবৈধ গ্যাস থেকে পাচ্ছে এই কর্মকর্তারা মাসোহারা।
বিষয়টা আমরা তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক এর মোবাইলে এসএমএস করে জানিয়েছি কোন উত্তর পাওয়া যায়নি। পাশাপাশি জনসংযোগের কর্মকর্তাকেও আমরা জানিয়েছি।

উত্তর কাফরুল জিলপাড় কালবাট আবাসিক এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে অবৈধ গ্যাস সংযোগ। অবৈধভাবে দেয়া হচ্ছে ৫০/৬০ বাড়িতে গ্যাসের লাইন। ওই এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এমন বেআইনি গ্যাস লাইনের খবরে আতঙ্কে আছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছু অসাধু চক্র গোপনে মাটির নিচ দিয়ে পাইপ টেনে বাড়ি-বাড়ি গ্যাস পৌঁছে দিচ্ছে। এতে একদিকে যেমন সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে গ্যাস লিকেজ থেকে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
“ নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক বাসিন্দারা বলেন রাত হলেই গ্যাসের গন্ধ পাওয়া যায় ছোট বাচ্চা নিয়ে খুব ভয়ে থাকি। কখন কী হয় কে জানে।
বিষয়টি আকাশবাণীবিডি২৪ এর নজরে আসার পর ইতোমধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা হলে তারা বলেন অবৈধ সংযোগের অভিযোগ পেলে কেউ অভিযোগ করলে কোন ছাড় নয়, ও স্থানীয় প্রশাসন যৌথ অভিযান শুরু করবেন বলে তিনি জানান। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিতাস গ্যাসের এক কর্মকর্তা জানান, “অবৈধ সংযোগ শুধু অপরাধই নয়, এটি একপ্রকার ‘টাইম বোমা’। একটি স্ফুলিঙ্গেই ঘটে যেতে পারে ভয়াবহ বিস্ফোরণ। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, কিন্তু জনসচেতনতা ছাড়া এটি বন্ধ করা কঠিন।
স্থানীয়রা বলছেন, দ্রুত স্থায়ী সমাধান না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই অবিলম্বে পুরো এলাকায় জরিপ চালিয়ে অবৈধ সংযোগ উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।
আমরা আগামী পর্বে জানাবো অবৈধ ভাবে গ্যাসের সংযোগ দেয়া কিছু অসাধু কর্মকর্তার নাম। এবং কিছু বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের নামসহ ঠিকানা যেখানে রয়েছে অবৈধ লাইন।