খড়ে ট্রেনের হুইল স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব : রেলমন্ত্রী
শিবচরে ১৬১পিস ইয়াবাসহ ৫জন আটক
শিবচর (মাদারীপুর) সংবাদদাতাঃ
গত কাল গভীর রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় ১৬১ টি পিস ইয়াবা ও ৯৫ গ্রাম গাজা সহ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫জনকে আটক করা হয়েছে।
শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান এবং হাজী শরিয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ। অভিযানে আটক ব্যক্তিরা হলেন, বাশকান্দি ইউনিয়নের, গিয়াসউদ্দিনের পূত্র মোঃ ফরহাদ,লতিফ মৌলভীর পূত্র মোঃ বাবুল, সুলতান মুন্সির পূত্র রফিক মুন্সি, আমীর আলীর পুত্র,খসরু শিকদার উত্তর বহেরা তলা সরকারের চর গ্রামের রোস্তম সেখের পূত্র রিপন মিয়া ,অভিযান চলাকালে তাদের কাছ থেকে প্রায় ৯৫ গ্রাম গাঁজা, ১৬১ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।উপেজলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫জনকেও আটক করে থানায় হস্তান্তর করে হিয়। এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ করা হয়েছে বলে জানিয়েছে । স্থানীয়দের মধ্যে এ ধরনের অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা মনে করি।
শিবচর থানার অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন জানান, অভিযুক্ত থানায় আটক রয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
।###
মোঃ আবুল খায়ের খান
শিবচর সংবাদদাতা
শিবচর,মাদারীপুর
২৪/০৫/২০২৬
০১৭১১১৮৭০৯৫