হৃদ্যতার চাবিকাঠি

আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন

(২۹۷) قَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا – وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا – اَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْسُوا السَّلَامَ بَيْنَكُمْ – مسلم ابو هريرة رض

শব্দের অর্থ : لاتَدْخُلُونَ ‘লা-তাদখুলুনা’-তোমরা প্রবেশ করবে না। حتى تُؤْمِنُوا ‘হাত্তা তু’মিনু’-যে পর্যন্ত তোমরা ঈমান আনো। حَتَّى تَحَابُّوا তাহাব্বু’-যে পর্যন্ত একে অপরকে ভালোবাসো না। أَوَلَا أَدْلُّكُمْ عَلَى شَيْءٍ ‘আওয়া লা আদুল্লুকুম আলা শাইয়ীন’-আমি কি তোমাদেরকে এক বিষয়ের খবর দেবো না? أفشوا السَّلام ‘আফশূসসালামা’-সালামের ব্যাপক প্রচলন করবে। ‘বাইনাকুম’-তোমাদের পরস্পরের মধ্যে।

২৯৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মু’মিন হবে। আর তোমরা মু’মিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে এমন এক কাজের কথা বলবো? যা করলে তোমরা একে অপরকে ভালবাসবে। তোমরা পরস্পর ব্যাপকভাবে সালাম বিনিময় করো।-মুসলিম

ব্যাখ্যা: এ হাদীস দ্বারা বুঝা গেলো। মুসলমানগণ একে অপরকে ভালোবাসবে এবং প্রীতি ও ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে পরস্পরের প্রতি দয়া প্রদর্শন করবে। এ হলো মু’মিনের ঈমান ও ইসলামের দাবী। এর উপায় হলো তাদের পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন। সালামের এ প্রথাটি হলো উত্তম-পন্থা। তবে সালামের অর্থ এবং তার মূল উদ্দেশ্য জানা থাকতে হবে।

আরো