ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হচ্ছে
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এর উদ্যোগে, ইসলামী ব্যাংক দিলকুশা হেড অফিসের সামনে একটি প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে ফোরামের একজন গ্রাহক বলেন, ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করতে চায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সচেতন গ্রাহক ফোরাম এটা কোনভাবেই মেনে নেবে না। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে উদ্দেশ্য করে বলেন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন কোন অভিজ্ঞতা নেই। বর্তমান সরকার একজন অনভিজ্ঞ লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে। অর্থনীতির এই পরিবেশে বর্তমান গভর্নরের মত লোক গভর্নর হওয়ার মতো যোগ্য কিনা সরকারের কাছে প্রশ্ন ছুড়ে দেন গ্রাহক ফোরামের নেতারা। ইসলামী ব্যাংকের একজন গ্রাহকের কাছে জানতে চাওয়া হলে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন ইসলামী ব্যাংকের টাকা এস আলম নিয়ে পালিয়েছি। এই বাংলাদেশে তাদেরকে ফিরিয়ে এনে বিচার করতে হবে।