বাগেরহাটের স্বেচ্ছাসেবক দলের পতাকা মিছিল
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের পতাকা মিছিল ও পথ সভা অনুষ্ঠিত।
শনিবার (৩০ মে) সকারে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকিরের নেতৃত্বে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পতাকা মিছিল বের করে। এ পতাকা মিছিলে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদুল ইসলাম যোগদান করেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে এক পথসভায় মিলিত হয়।র্যালিতে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা স্লোগান দেন। পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। এদিনে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাইনুল হক রনি, সহ-দপ্তরন সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন, জেলা সদস্য এস এম লিপু, শেখ নাইমুল ইসলাম, এস এম
সাইফুল ইসলাম, ওবায়দুল হোসেন তিমির, চিতলমারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফকির
মোঃ জুয়েল রানা, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল্লাহ প্রমুখ।
পথসভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।