রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এ কম্পনে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ও বিভিন্ন ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক সেকেন্ড ধরে ভূকম্পন অনুভূত হয়। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, অফিস ভবন এবং বহুতল ভবনে অবস্থানরত মানুষ কম্পন টের পান। একই সময়ে দেশের বিভিন্ন জেলা থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভূতের বিষয়টি শেয়ার করেন। এতে দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে কম্পন অনুভূত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল, মাত্রা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানার অপেক্ষা চলছে।
বিশেষজ্ঞরা ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন।