কেটলি প্রতীকে ইসির নিবন্ধন পেল মান্নার নাগরিক ঐক্য

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে কেটলি প্রতীকে নিবন্ধন পেয়েছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। আজ সোমবার (০২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় বিষয়টি এক প্রজ্ঞাপনে নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ‘নাগরিক ঐক্যকে’ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। দলটির জন্য ‘কেটল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে ২০১২ সালের ১ জুন যাত্রা শুরু করে। দলটিতে ৩ জন উপদেষ্টা ও ১৮৬ জনের কেন্দ্রীয় কমিটি রয়েছে।

এর আগে, এদিন রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে

আরো