অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল
বাগেহাট প্রতিনিধি
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাট জেলা যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৩জুন) বিকালে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার আয়োজনে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি প্রেসক্লাবের সামনে এসে
শেষ হয়।
মোঃ সুজন সমাল্লা বলেন, অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের সমালোচনা করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার ওপরগুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
এ সময় উপস্থতি ছিলেন জেলা যুবদল নেতা মনিরুজ্জামান মান্না, মনরিুজ্জামান সোহাগ, এস কে বদরুল আলম, মাসুদুর রহমান মাসুদ, এ্যাডভোকেট সাজ্জাতহোসেন,রাহান জোয়াদ্দার , পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল হাচান,সাবেক সদস্য সচিব ওমর আলী মুন্না, গোলাম তাবরেজ সবুজসহ জেলা , পৌর যুবদলের ও সদর উপজেলা অসংখ্য নেতাকর্মী।