পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাপস কুমার রায়
বাগেরহাট প্রতিনিধি: পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাগেরহাটের তাপস কুমার রায়। একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন নির্বাচন সাব-কমিটি-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন গত ৭ মার্চ ২০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করেন।
কমিটির সভাপতি হয়েছেন মো. হাবিবুল ইসলাম। এছাড়া কার্যকরী সভাপতি মো. শমসের আলী, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ও মো. আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সফি ইসলাম ও মো. সহিদ সরদার, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, অর্থ সম্পাদক আল মামুন ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান জমাদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জোসেফ হোসেন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মো. জামাল উদ্দিন, মহিলা সম্পাদিকা ফাতেমা শারমিন এবং কার্যকরী সদস্য হিসেবে আজিজ পিকে, মো. রাসেল, মো. রবিউল ইসলাম, মো. রায়হান, কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ও মো. সুজন মিয়া নির্বাচিত হয়েছেন।
রেজিস্ট্রেশন নং বি-২০৭৯ভুক্ত এই ইউনিয়নের নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।
প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন স্বাক্ষরিত নির্বাচনী ফলাফলে উল্লেখ করা হয়, তফসিল অনুযায়ী ১৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।