সৃষ্টি চারুকলা একাডেমী”-র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা, ২৭ জুন ২০২৬: শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ ও চারুকলা শিক্ষার প্রসারে নিবেদিত প্রতিষ্ঠান “সৃষ্টি চারুকলা একাডেমী”-র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২৬ জুন ২০২৬) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে “সৃষ্টি চারুকলা একাডেমী” এর প্রতিষ্ঠালগ্ন থেকে শিল্পচর্চা, নান্দনিক শিক্ষা ও সৃজনশীল প্রতিভা বিকাশ ও সাফল্যের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকরা একাডেমির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি শিল্প-সংস্কৃতির বিকাশে আরও ব্যাপক অবদান রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে উপস্থিত সকলেই “সৃষ্টি চারুকলা একাডেমী”-র উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলার জন্য আন্তরিক শুভকামনা জানান। আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো