লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে দুই প্রতিমন্ত্রী নেত্রকোনায়

স্টাফ রিপোর্টার: নেত্রকোনা মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীতে যাচ্ছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (এমপি) ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য। অন্যদিকে- সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য। তার পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায়।

দুই প্রতিমন্ত্রী আগমন উপলক্ষ্যে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিভিন্ন পথসভা ও হাওরাঞ্চলে পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রথমে মদন উপজেলার উচিতপুর ঘাট এলাকায় পথসভা এবং সেখানে পোনামাছ অবমুক্ত করবেন দুই প্রতিমন্ত্রী ও এমপি। তারপর খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে পোনামাছ অবমুক্ত করণ শেষে রেলপথ প্রতিমন্ত্রীর পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জের তেঁতুলিয়ার ট্রলার ঘাট এলাকায় পথসভায় ও পোনামাছ অবমুক্ত করবেন। পরে মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশ্য রওনা হবেন।

মদন উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম তালুকদার বলেন, ভাটি বাংলার সিংহপুর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভাইয়ের আমন্ত্রণে, আগামীকাল শুক্রবার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে আগমন করছেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তাদের বরণের অপেক্ষায় আছে হাওরাঞ্চলবাসী।
উনাদের আগামনে হাওরাঞ্চলের মৎস্যজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করেন।

আরো