মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জুলাই শহীদ দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো হাবিবউল্লাহ এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অতিশ সরকার উপজেলা প্রকৌশলী মো আরিফুল ইসলাম ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো শিফাই নুর মোহাম্মদ আরেফিন, জামায়াত ইসলাম উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসেন, জামায়াত ইসলাম পৌর আমির মো রফিকুল ইসলাম,জুলাই আন্দোলনে শহীদ মাহফুজ এর গর্বিত পিতা মো. আবদুল মান্নান, সাংবাদিক মো.মশিউর রহমান মাসুম,এইচ এম, মইনুল ইসলাম,এইচ এম শহিদুল ইসলামসহ শিক্ষক, বেসরকারী সংস্থা এনজিও প্রতিনিধি,শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও স্হানীয় সুধীজন।
শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের অবদান তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের উন্নয়ন ও জনগণের সূখ ও শান্তি কামনা করা হয়।