ডিএসইর বাজার মূলধন বাড়লো ৭ হাজার ৪৯ কোটি টাকা
দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ শতাংশ বা ৭ হাজার ৪৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৭ লাখ ০৩ হাজার ৮৩৪ কোটি টাকা।
চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৯৬.৩০ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ। ডিএসইএস সূচক বেড়েছে ১৭.৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৪৯.৮৭ পয়েন্ট বা ২ দশমিক ২৯ শতাংশ।
ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭ হাজার ৩৭৪ কোটি ২৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৯১৯ কোটি ২৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৪৫৪ কোটি ৯৭ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৯০ কোটি ৯৯ লাখ টাকা বা ৬ দশমিক ৫৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৪ কোটি ৮৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৮৩ কোটি ৮৫ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৬টি কোম্পানির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৯৩ শতাংশ ও ২.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৮১৪.৭৭ পয়েন্টে ও ৯৭০০.৪২ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ২.৪৪ শতাংশ ও সিএসআই ১.৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪৩৪২.৬৭ পয়েন্টে ও ৮৯০.৬৫ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক বেড়েছে ২.২৮ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১৩৪.৫১ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৬৮ কোটি ৯৩ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১৮৯ কোটি ৯৫ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ২১ কোটি ২ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির কোম্পানির শেয়ার দর।