হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৫ লাখ টাকার স্পন্সর

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬”-এর স্পন্সর হিসেবে ১৫.০০ লক্ষ (পনের লক্ষ) টাকা প্রদান করেছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের নিকট স্পন্সরের চেক হস্তান্তর করেন।

এ সময় হাবের মহাসচিব জনাব ফরিদ আহমেদ মজুমদার, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম ও জনাব মো. জাফর ছাদেক, এফসিএ, এসইভিপি ও কোম্পানি সচিব জনাব মো. আবুল বাশার এবং জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কে. এম. হারুনুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)-এ তিন দিনব্যাপী “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬” অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, এ মেলায় পবিত্র হজ্জ ও ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিবর্গ, হজ্জ ও ওমরাহ এজেন্সির প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দর্শনার্থী ও তাদের স্বজনরা অংশগ্রহণ করবেন।

আরো