বন্যাদুর্গত ৩ হাজার ৫০ পরিবারে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ত্রাণ

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের চকরিয়া ও রামু উপজেলার ৩ হাজার ৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. জানে আলম এবং চকরিয়া শাখার ব্যবস্থাপক মিজানুল করিম উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সমাজসেবক নুরুল আবচার রিয়াদ, ব্যবসায়ী শহিদুর রহমান কায়সারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো