স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৩তম পর্ষদ সভা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৫৩তম সভা গত ২৭ জুলাই ঢাকায় স্ট্যান্ডার্ড ইসলামিক ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ফিরোজুর রহমান। এতে পরিচালনা পর্ষদের সদস্য অশোক কুমার সাহা, তাজমিম মোস্তফা চৌধুরী, মো. শাহেদুল আলম, তানভীর মোস্তফা চৌধুরী, ফারজানা সুলতানা, মোহাম্মদ লাফিযুল হক, রিয়াদ মাহমুদ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া স্ট্যান্ডার্ড ইসলামিক ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান (এফসিএস) এবং স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির বিভিন্ন দাপ্তরিক ও ব্যবসায়িক বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।