প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট, গাজী সালাউদ্দীন আটক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতিপ্রাপ্ত এনসিপির গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) ভোরের দিকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়ার ডিবি পুলিশ। গাজী সালাউদ্দিন এনসিপির যুগ্ম সদস্য সচিব ছিলেন।

গাণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের সদস্য ইয়াসির আরাফাত।

এদিকে, গাজী সালাউদ্দীনকে গ্রেপ্তার করায় সরকারের সমালোচলা করে ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি লেখেন, “বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় ভোর ৪টার দিকে গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি লিখেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া একটি পোস্টকে দল সমর্থন করেনি। বিষয়টি জানানো হলে তিনি পোস্টটি মুছে ফেলেন এবং পরে আরেকটি পোস্টে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন।”

সারজিস আলম লিখেছেন, “একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল, সেটা লেখা উচিত হয় নাই বুঝতে পেরে ডিলিট করল, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল…পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এতকিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইল!”

বিএনপির বর্তমান আচরণের সমালোচনা করে তিনি লেখন, ‘যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল, আজকে ক্ষমতার পালাবদলে তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে।”

সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের চোখ নষ্ট হওয়ার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার না করা নিয়েও প্রশ্ন তোলেন এই এনসিপি নেতা।

আরো