মেঘনা গ্রুপের মানসম্পন্ন ও টেকসই উডুজ্বল ফুরশে স্যানিটারিওয়্যারের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এমসিআইএল) ব্র্যান্ড ফুরশে স্যানিটারিওয়্যার আজ [২২ আগস্ট] থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।‘নৈপূণ্য, নম্রতা, ফুরশে’ ট্যাগলাইন নিয়ে বাজারে আসা ফুরশে স্যানিটারিওয়্যারে থাকছে অবিকৃত হাই-হাইটনেস, যা পণ্যের টেকসইভাবে উজ্জ্বলতা নিশ্চিত করবে। এতে ব্যবহার করা হয়েছে উন্নত গ্লাস, যা পণ্যের মসৃণ ফিনিশিং নিশ্চিত করবে। পাশাপাশি এর গ্লেজ হার্ডনেস পণ্যের স্থায়িত্ব নিশ্চিত করবে।২০২১ সালে যাত্রা শুরুর পর পাঁচ বছরের সাফল্যে ফুরশে সিরামিকস দেশের সিরামিকস খাতে একটা শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। এই সাফল্য ও গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবার ফুরশে স্যানিটারিওয়্যার নিয়ে বাজারে এসেছে।এর আগে নারায়ণগঞ্জে আষাড়ীয়ারচরে এমসিআইএলের কারখানায় ফুরশে স্যানিটারিওয়্যারের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল পণ্যগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করেন। এ সময় এমজিআইয়ের ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, ডিরেক্টর তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা এবং এমসিআইএলের সিওও এ কে এম জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।ফুরশে স্যানিটারিওয়্যারের বাজারে প্রবেশ প্রসঙ্গে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বলেন, “নিত্যপ্রয়োজনীয় খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের পাশাপাশি সিরামিক টাইলস আমরা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাঁদের আস্থা অর্জন করেছি। সেই অভিজ্ঞতা ও আস্থার ভিত্তিতেই ফুরশে সিরামিকসের পর এবার আমরা বাজারে নিয়ে এসেছি ফুরশে স্যানিটারিওয়্যার। গুণগত মান, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং গ্রাহকদের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ফুরশে স্যানিটারিওয়্যারকে এ খাতে একটা নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”স্যানিটারিওয়্যার ব্যবসায় প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এমসিআইএল। কারখানাটিতে মাসে প্রায় ৬০ হাজার পিস স্যানিটারিওয়্যার উৎপাদনের সক্ষমতা রয়েছে। এই

আরো