কিশোর গ্যাং এর সদস্য আটক চাকু ও ইলেকট্রিক শক ডিভাইস উদ্ধার

ক্রাইম রিপোর্টার: এসএম কবির: রাজধানীর মিরপুর ১১ পল্লবী থানা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় পল্লবী থানা পুলিশের এসআই সালাউদ্দিন আল মামুনের হাতে আটক হয়েছেন কিশোর গ্যাং এর এক কিশোর। তল্লাশি করে তার কাছ থেকে মানিব্যাগ এর ভিতরে কাগজে মোড়ানো একটি চাকু ও একটি ইলেকট্রিক শক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১ টায় মিরপুর-১১ সংলগ্ন এলাকায় টহলরত পুলিশ দলের চোখে এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে।
তল্লাশিকালে তার কাছ থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি ধারালো চাকু এবং একটি ইলেকট্রিক শক দেওয়ার ডিভাইস পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে কিশোর গ্যাং এর সদস্য বলে জানায়।
পল্লবী থানার এসআই সালাউদ্দিন আল মামুন বলেন, “সন্দেহজনকভাবে ঘোরাফেরার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশিতে অবৈধ চাকু ও শক ডিভাইস পাওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। ঘটনার পেছনে আর কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
পুলিশের আহ্বান কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে দ্রুত ৯৯৯ বা নিকটস্থ থানায় তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরো