সূচকের বড় পতনে কমেছে লেনদেনও
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪ টির, দর কমেছে ৩৫৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮ টির।
ডিএসইতে ৬০১ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৯ কোটি ১৭ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭১১ কোটি ১৪ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৫৫ পয়েন্টে।
সিএসইতে ১৯১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১ টির দর বেড়েছে, কমেছে ১৫৯ টির এবং ১১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
