সন্ধ্যার পর বিদ্যুৎহীন মিরপুর, অন্ধকারে ‘ভুতুড়ে’ নগরী

স্টাফ রিপোর্টার: এসএম কবির; সন্ধ্যা নামতেই রাজধানীর মিরপুর এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। লোডশেডিংয়ের কারণে মিরপুর-১, ২, ১০, ১, ১২, ১৩ ও ১৪ সহ টোটাল মিরপুর অঞ্চলে রাস্তার বাতি, দোকানপাট ও বাসা-বাড়িতে বিদ্যুৎ নেই। ফলে পুরো এলাকা এক ভুতুড়ে অবস্থায় পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মাগরিবের পরপরই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি। রাস্তায় স্ট্রিট লাইট না থাকায় অন্ধকারে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দোকানদাররা জেনারেটর ও মোমবাতি জ্বালিয়ে কোনো রকমে ব্যবসা চালাচ্ছেন।

মিরপুর ১১ এর বাসিন্দা বলেন, এভাবে প্রতিদিন সন্ধ্যার পর কারেন্ট গেলে বাসায় থাকা যায় না। বাচ্চারা পড়াশোনা করতে পারছে না। রাস্তা অন্ধকার থাকায় ছিনতাইয়ের ভয়ও কাজ করে।

এ বিষয়ে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির স্থানীয় অফিসে যোগাযোগ করা হলে তারা জানান, “কারিগরি ত্রুটির কারণে লাইন বন্ধ রয়েছে। আমাদের টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।এ
তবে কখন নাগাদ বিদ্যুৎ আসবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ।
হঠাৎ এই লোডশেডিংয়ে মিরপুরের হাসপাতাল, ক্লিনিক ও জরুরি সেবাগুলোও বিকল্প ব্যবস্থায় চলছে। বিদ্যুৎ ফিরে না আসা পর্যন্ত ভোগান্তি চলবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

আরো