গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী

চলমান গ্যাসের সংকট কাটতে দেড় সপ্তাহের মতো লাগতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রিজভী বলেন, এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে। গ্যাসের সংকট বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সমস্যা।

বেশ কিছুদিন ধরে রান্না ও গাড়ির গ্যাসের সংকটে ভুগছে দেশ। চুলা জ্বলছে না, পেট্রোল পাম্পগুলোতেও দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন।

গতকাল মঙ্গলবারও শিগগিরই গ্যাস সংকট কাটার সম্ভাবনার কথা জানান রুহুল কবির রিজভী।

তিনি এদিন বলেন, বিদ্যুৎ–জ্বালানি সংকট নিরসনে কাজ করছে সরকার, ৭ দিনের মধ্যে গ্যাসের সংকট দূর হবে।

আরো