আগস্টে মূল্যস্ফীতি কমেছে ৮ দশমিক ২৬ শতাংশ

দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আগস্ট মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। তবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়েছে। একই সময়ে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে মানুষের মজুরি বাড়েনি; বরং মজুরি বৃদ্ধির হারও কিছুটা কমেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিবিএসের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত ভোক্তা মূল্য সূচক ও মূল্যস্ফীতির হিসাব থেকে এসব তথ্য জানা গেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে দেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি কমেছে মাত্র ০ দশমিক ০৩ শতাংশীয় পয়েন্ট। অন্যদিকে জুলাইয়ের তুলনায় আগস্টে সাধারণ মূল্যস্ফীতি কমেছে ০ দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট।

আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০২ শতাংশে। জুলাইয়ে এ হার ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি কমেছে ০ দশমিক ১৪ শতাংশীয় পয়েন্ট। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি কমেছে ০ দশমিক ৫৮ শতাংশীয় পয়েন্ট।

অন্যদিকে আগস্টে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে। জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ২৮ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ০ দশমিক ০৪ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। এক বছরের ব্যবধানে বেড়েছে ০ দশমিক ৪২ শতাংশীয় পয়েন্ট।

গ্রামীণ এলাকায় আগস্টে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। গত বছরের আগস্টে গ্রামীণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।

গ্রামে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০১ শতাংশ, জুলাইয়ে যা ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৯ দশমিক ৫৩ শতাংশ। গত বছরের আগস্টে গ্রামীণ খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৮ শতাংশ।

শহরাঞ্চলেও আগস্টে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২০ শতাংশ হয়েছে। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ এবং গত বছরের আগস্টেও ছিল ৮ দশমিক ২৪ শতাংশ।

শহরে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ২১ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ; জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।

এদিকে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে মজুরি বাড়ছে না। আগস্টে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ০৫ শতাংশে। ফলে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশের তুলনায় মজুরি বৃদ্ধির হার ০ দশমিক ২১ শতাংশীয় পয়েন্ট কম রয়েছে।

আরো